হাসের বাচ্চা উৎপাদন
হাসের বাচ্চা উৎপাদন
দৈনন্দিন কার্যক্রম মধ্যে ডিম গুলি প্রতিদিন ৪-৫ ঘন্টা পর পর নাড়াচাড়া করা।ডিমের তাপমাত্রা যেন
১০০ ডিগ্রী ফাঃ বজায় থাকে। সে লক্ষ্যে চুলায় গরম করা তুষ, বা ছাই দ্বারা ডিম গুলিকে গরম করতে হবে।
উপরের পুটলি নীচে এবং নিচের পুটলি উপরে পালটে দিতে। আর্দ্রতা কম থাকলে অর্থাৎ ৭০% এর নিচে
হলে দিনে যতবার ডিম ওলটপালট করা হবে ততবার কুসুম গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে ডিম মুছে
দিতে হবে। এভাবে হ্যাচিং বিছানায় নেওয়া পর্যন্ত করতে হবে। হ্যাচিং বিছানায় নেওয়ার পর ডিম নাড়া চাড়া
সম্পুর্ণ নিষিদ্ধ। হ্যাচিং বিছানায় তাপমাত্রা ৯৯ ডিগ্রী ফাঃ এবং আর্দ্রতা
৯০ % রাখতে হবে। আর্দ্রতা ঠিক রাখার জন্য ডিমের উপর কুসুম গরম পানি প্রয়োজন বোধে স্প্রে করে
দিতে হবে।

No comments
Please validate the capture