বাচ্চা ব্রুডার বেবস্থাপনা
বাচ্চা ব্রুডার বেবস্থাপনা
ক) ব্রুডার ঘর প্রস্তুত
- ব্রুডার ঘর /ব্রুডার -কাম গ্রোয়ার ঘর খালি হওয়ার সাথে সাথে ঘরের সমস্ত সরঞ্জাম , লিটার /ব্রুডিং খাঁচা ইত্যাদি বের করতে হয়।
- ঘরের কোন সংস্কার প্রয়োজন হলে ব্যবস্থা নিতে হয়।
- ঘরের মেঝেতে লেগে থাকা ময়লা পানি দিয়ে ভিজিয়ে তুলে ফেলতে হয়।
- পরিস্কার পানি দ্বারা সমস্ত ঘর ধুয়ে ফেলতে হয়।
- ভেন্টিলেশন ,ফ্যান,লাইট ,দরজা জানালা ঝেড়ে মুছে পরিস্কার করতে হয়।
খ) ঘর জীবানু মুক্ত করন
- জীবানুণাশক ব্যবহৃত পানিতে ব্রাশ ভিজিয়ে ভেন্টিলেশন ,ফ্যান,লাইট ,দরজা জানালা ঝেড়ে মুছে পরিস্কার করতে হয়।
- ঘরের মেঝেতে আইয়োসান / ফিনাইল/স্যাভলন/ডেটল ইত্যাদি দিয়ে ধুয়ে ফেলতে হয়।
- অথবা অল্প খরচের জন্য ভিজা ঘরে মেঝের উপর প্রতি ১০০বর্গ ফুট স্থানে এক কেজি কাপড় কাচা সোডা ভালভাবে ছড়িয়ে ১৫ মিনিট পরে ভালভাবে ধুয়ে ফেলতে হয়।
- ঘর পরিস্কার করার সময় ও জীবানুনাশক ব্যবহারের সময় পায়ে গাম্বুট,দেহে এফরোন ও মুখে মুখোশ ব্যবহার করা বাঞ্ছনীয় ।
গ) ঘরে লিটার ও খাঁচা ও সরঞ্জামাদি স্থাপন
- ঘর জীবানুমুক্ত হওয়ার পর ভালভাবে শুকাতে হবে (১০-১৫ দিন) ।
- শুকনা মেঝের উপর ২” পুরোকরে লিটার সামগ্রী বিছানোর পর ব্রুডার গার্ড, হোভার, হিটার ইত্যাদি পর্যায়ক্রমে স্থাপন করতে হয়।
- ব্রুডার গার্ডের একফুট ভিতরে ড্রিংকার ও খাদ্যের পাত্র স্থাপনের জন্য স্থান রাখতে হয়।
- খাঁচায় ব্রুডিং করলে লিটারের পরিবর্তে ব্র“ডার খাঁচা স্থাপন করা হয়।
- ব্রুডার -কাম-গ্রোয়ার হাউজের উন্মুক্ত স্থান পর্দা দ্বারা ঢেকে দিতে হয়। গরমকালে চটের পর্দা এবং শীত ও বর্ষার সময় পর্দা ব্যবহার করা হয়।
- ব্রুডার -কাম গ্রোয়ার হাউজে বাচ্চা ব্র“ডিংয়ের জন্য নিদিষ্ট স্থান পাষ্টিক পর্দা দ্বারা ঘিরে পৃথক করতে হয় এবং ঘেরা স্থানে ব্র“ডার স্থাপন করতে হয়।
No comments
Please validate the capture