Header Ads

ছাগলের বিভিন্ন জাত

 ছাগলের বিভিন্ন জাত


১. ব্ল্যাক বেঙ্গল 

২. বোয়ার 

৩. দামানি 

৪. বিটাল 


 1. ব্ল্যাক বেঙ্গল  ছাগলের বৈশিষ্ট্য 

১. ব্ল্যাক বেঙ্গল  ছাগলের দেহ সাধারণতঃ খাটো । উচ্চতা ১৬-২০ ইঞ্চি ।

2. এদের দেহ নাম কালো লোম দ্বারা আবৃত । তবে খয়েরী বা সাদা বা এদের মিশ্রিত রংএর ছাগলও দেখা       যায়।

3.  এদের কান ছোট, খাড়া ও ভূমির সমান্তরাল ।

4. এদের শিং ছোট, খাঁড়া ও কালো । 

5. ব্ল্যাক বেঙ্গল  ছাগলের গড় দৈহিক ওজন ২০-৩০ কেজি । পাঁঠার ওজন ২৫-৪০ কেজি এবং ছাগীর

   ওজন ১৫-২৫ কেজি ।

6. ব্ল্যাক বেঙ্গল  ছাগলের শারীরিক বৃদ্ধি অতি অল্প সময়ে ঘটে । ৭-৮ মাস বয়সে এরা বয়ঃপ্রাপ্ত হয় ।

   ১৩-১৪ মাস বয়সে প্রথম বাচ্চা দেয় । বছরে এরা কমপক্ষে দুইবার বাচ্চা দেয় ।

7. এ জাতের ছাগল প্রতিবার ২-৪ টি বাচ্চা জন্ম দেয় ।

8. ব্ল্যাক বেঙ্গল  ছাগীর ওলান ছোট ।

9.  ল্যাকটেশন পিরিয়ডে ব−্যাক বেঙ্গল জাতের ছাগী গড়ে প্রতিদিন ৪০০-৫০০ মি.লি. দুধ দেয় যা

বেশিরভাগ ক্ষেত্রেই ছাগলছানার চাহিদা পূরণ করতে পারে না ।

10. ব্ল্যাক বেঙ্গল খাসীর মাংস অত্যান্ত সুস্বাদু । একটি ২০ কেজি ওজনের খাসী হতে গড়ে ১২ কেজি

ভক্ষণযোগ্য মাংস পাওয়া যায় ।

11. ব্ল্যাক বেঙ্গল  জাতের ছাগলের চামড়া অতি উন্নত মানের বিধায় বিশ্বব্যাপী এর কদর রয়েছে । একটি

২০ কেজি ওজনের ছাগল হতে গড়ে ১.২-১.৪ কেজি চামড়া পাওয়া যায় ।



2. যমুনা পাড়ি ছাগলের বৈশিষ্ট্য 

1. যমুনা পাড়ি ছাগলের শরীরের গঠন লম্বাটে । এদের পা বেশ লম্বা; পিছনের পায়ের পেছনে লম্বা লোম

থাকে ।

2. এদের কান লম্বা ও ঝুলন্ত । সাধারণতঃ ২০-২৫ সে.মি. ঝুলন্ত কান দেখা যায়।

3. ছাগীর ওলান বেশ বড়, সুগঠিত ও ঝুলন্ত । বাটগুলো মোটা ও লম্বা ।

4. শরীরের উচ্চতা ৩২-৪০ ইঞ্চি ।

5. যমুনা পাড়ি জাতের পাঁঠার ওজন গড়ে ৭৫-১০০ কেজি এবং ছাগীর ওজন ৫০-৭৫ কেজি হয়ে

থাকে।

6.  এরা দেরীতে বয়ঃপ্রাপ্ত হয় ।

7.যমুনা পাড়ি জাতের ছাগী বছরে একবার বাচ্চা দেয় এবং প্রতিবার গর্ভধারণ করে এরা সাধারণতঃ

একটি বাচ্চা প্রসব করে ।

7. ল্যাকটেশন পিরিয়ডে যমুনা পাড়ি জাতের ছাগী গড়ে প্রতিদিন ২-৪ লিটার দুধ দেয় । প্রতি ল্যাকটেশনে এরা সর্বোচ্চ ৬১৮ লিটার দুধ দিয়ে থাকে । ৪০০-৫০০ মি.লি. দুধ দেয় যা বেশিরভাগ  ক্ষেত্রেই ছাগলছানার চাহিদা পূরণ করতে পারে না । 

8.  এদের মাংস ব−্যাক বেঙ্গল ছাগলের মত সুস্বাদু নয় এবং চামড়াও উন্নতমানের নয় । তবু দুধ ও মাংস  উৎপাদনের উদ্দেশ্যে এদেশে যমুনা পাড়ি জাতের ছাগল পালন করা হয় । 


No comments

Please validate the capture

Powered by Blogger.