Header Ads

দেশী জাতের গরুর বৈশিষ্ট্য

 দেশী জাতের গরুর

আমাদের দেশে অধিকাংশ গরুই দেশী জাতের। এরা আকারে ছোট হয়। একটি প্রাপ্তবয়স্ক গরুর ওজন গড়ে ১৫০ কেজি হয়ে থাকে। দেশী জাতের গরুর কূঁজ উঁচু হয়। একটি দেশী জাতের গাভী হতে দৈনিক ১-৩ লিটার দুধ পাওয়া যায়। এদের কাজ করার ক্ষমতা কম। দেশী জাতের গরুর মধ্যে চট্টগ্রাম এলাকার ” লাল চট্টগ্রাম(রেড চিটাগাং)” নামের গরু আছে। পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর এবং ঢাকার কিছু এলাকায় দেশী জাতের গরু আছে যেগুলো আকারে কিছু বড় হয় এবং এগুলো থেকে কিছু বেশী দুধ পাওয়া যায়। দেশী জাতের বকনা প্রথম বাচ্চা দিতে ৩.৫-৪ বছর সময় লাগে।





উন্নত জাতের গরুর বৈশিষ্ট্য

১. জার্সি 

২. ফ্রিজিয়ান 


জার্সিঃ  ইউরোপের চ্যানেল দ্বীপপুঞ্জ জার্সি গাভীর উৎপত্তিস্থল। ইউরোপ ও আমেরিকাসহ পৃথিবীর বহু দেশে এখনও এজাতের গরু পাওয়া যায়। উন্নত জাতের বিদেশী দুধালো গাভীর মধ্যে জার্সির আকার সবচেয়ে ছোট। একটি গাভীর ওজন ৩০০-৪০০ কেজি এবং একটি ষাঁড়ের ওজন ৬০০-৭০০ কেজি হয়ে থাকে। জার্সির গায়ের রং ফিকে লাল এবং গাঢ় বাদামী হয়। মাথা লম্বা,এদের কুঁজ হয় না, ফলে শিরদাড়া সোজা হয়। শরীরে মেদ কম থাকে। এ জাতের গরু অল্প সময়ে বয়ঃপ্রাপ্ত হয় এবং দীর্ঘ সময় ধরে বাচ্চা ও দুধ দেয়। জন্মের সময় জার্সি জাতের বাচ্চা দুর্বল ও ছোট হয় এবং ওজনও কম হয়। একটি গাভী হতে বছরে ৪০০০-৪৫০০ কেজি দুধ পাওয়া যায়। দুধে চর্বির পরিমাণ ৫%।


ফ্রিজিয়ানঃ  এ জাতের গরুর বৈশিষ্ট্য এরা আকারে অনেক বড় হয়। এদের কূঁজ উঁচু হয় না। এদের গায়ের রং সাধারণত সাদা-কালো মিশানো হয়। একটি গাভীর ওজন ৫০০-৬০০ কেজি এমনকি আরও বেশী হয়ে থাকে। একটি ষাঁড়ের ওজন ৮০০-৯০০ কেজি হয়ে থাকে। এরা অনেক বেশী দুধ দেয়। একটি গাভী দিনে ৪০ লিটার পর্যন্ত দুধ দেয় এবং বাচ্চা দেয়ার পর থেকে পরবর্তী বাচ্চা প্রদান পর্যন্ত একটানা দুধ দিয়ে থাকে। এদের থেকে মাংসও বেশী পাওয়া যায়। এ জাতের বকনা অল্প বয়সে অর্থাৎ প্রায় ২.৫ বছর বয়সে প্রথম বাচ্চা দেয় এবং প্রতি বছর বাচ্চা দেয়। জন্মের সময় বাচ্চার ওজন ৩০-৪০ কেজি হয়ে থাকে। দুধে চর্বি পরিমাণ ৪-৪.৫%। 

সংকর জাত

উন্নত সংকর জাতের গরু পালন আমাদের দেশের আবহাওয়া উপযোগী। তাই আমাদের দেশে সংকর জাতের গরু উৎপাদনের প্রতি বেশী গুরুত্ব দেয়া হচ্ছে। এক জাতের ষাঁড়ের সাথে অন্য জাতের বকনা বা গাভীর মিশ্রণে যে বাচ্চা হয় সেটাই সংকর জাতের গরু। আমাদের দেশে দুধরনের সংকর জাতের গরু উৎপাদন করা হয়ে থাকে, যেমন-ফ্রিজিয়ান ষাঁড়ের সাথে শাহীওয়াল বকনা বা গাভীর মিশ্রণে এবং ফ্রিজিয়ান ষাঁড়ের সাথে দেশী বকনা বা গাভীর মিশ্রণে।


বৈশিষ্ট্যঃ এরা দেশী গরু হতে আকারে অনেক বড় হয়। একটি গাভীর ওজন ৩০০-৪০০ কেজি এবং একটি ষাঁড়ের ওজন ৫০০-৬০০ কেজি হয়ে থাকে। এরা দেশী গাভী হতে অনেক বেশী দুধ দেয়। একটি সংকর জাতের গাভী হতে দৈনিক ২০ - ২৫ লিটার দুধ পাওয়া যায়। এদের থেকে মাংসও বেশী পাওয়া যায়। এরা দেশী গরু অপেক্ষা বেশী কাজ করতে পারে। এ জাতের গরুর বয়ঃপ্রাপ্তিকাল দেশী গরুর চেয়ে আগে হয় এবং প্রথম বাচ্চা প্রদানও আগে হয়। 



No comments

Please validate the capture

Powered by Blogger.