Header Ads

গবাদি প্রাণির নামকরণ ও জাত

 গবাদি প্রাণির জাত 

গবাদি প্রাণির বয়স ও লিঙ্গ ভেদে একই প্রাণির বিভিন্ন নামকরণ করা হয়েছে। এ ধরনের নামকরণ গরু ও মহিষের ক্ষেত্রে নিম্নে দেওয়া হলো।


ক) গরুঃ  গরু বলতে স্ত্রী পুরুষ উভয় লিঙ্গের গো - জাতিকে বুঝায়।

  ১. ষাঁড়ঃ প্রজননক্ষম পুরুষ গরুকে বুঝায়।

২. গাভীঃঅন্ততঃ একবার বাচ্চা প্রসবকারী স্ত্রী গরুকে বুঝায়।

৩. বলদঃ প্রজনন শক্তি রহিত পুরুষ জাতীয় গরুকে বুঝায়।

৪. বকনাঃ  প্রায় ১ বছর বয়স থেকে প্রথম বাচ্চা হওয়ার পূর্ব পর্যন্ত সময়ের স্ত্রী গরুকে বুঝায়।

৫. বাছুরঃ গাভীর স্ত্রী/ পুরুষ উভয় বাচ্চাকে বুঝায়।

৬. এঁড়ে বাছুরঃ এক বছরের কম বয়সী পুরুষ বাছুরকে বুঝায়।

৭. বকনা বাছুরঃ এক বছরের কম বয়সী স্ত্রী বাছুরকে বুঝায়।

৮.  ইয়ারলিং ষাঁড়ঃ ১-২ বছর বয়স্ক ষাঁড় বাছুরকে বুঝায়।

৯. ষ্ট্যাড ষাঁড়ঃ প্রজননের জন্য রক্ষিত প্রাপ্ত বয়স্ক ষাঁড়।

 ১০. বিফঃ গরুর মাংসকে বিফ বলে।



খ) মহিষঃ স্ত্রী-পুরুষ উভয় মহিষকে বুঝায়।

১. বাফ্যালো কাফঃ মহিষের নবজাতক।

২. বাফ্যালো বুল কাফঃ মহিষের অপ্রাপ্ত বয়স্ক এঁড়ে বাছুর।

৩. বাফ্যালো হেইফার কাফঃ মহিষের অপ্রাপ্ত বয়স্ক বকনা বাছুর।

৪. সি বাফ্যালোঃ গাভী মহিষকে বুঝায়।

৫. বাফ্যালো বুলঃ প্রজননক্ষম প্রাপ্ত বয়স্ক মহিষ ষাঁড়।

৬. বাফ্যালো বুলকঃ খোঁজা করা বা প্রজনন ক্ষমতা রহিত পূর্ণ বয়স্ক পুরুষ মহিষকে বুঝায়। 



No comments

Please validate the capture

Powered by Blogger.